হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নবজাতকের গলাকটা লাশ উদ্ধার, মা ও সৎবাবা আটক

বগুড়া প্রতিনিধি

নবজাতক হত্যার দায়ে আটক নিপা বেগম ও দুলাল হোসেন। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় পুকুর থেকে নবজাতকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় শিশুটির মা ও সৎবাবাকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামের দুলাল হোসেন (২৬) ও তাঁর স্ত্রী নিপা বেগম (২০)। আজ শনিবার দুপুরে তাঁদের আটক করা হয়। এর আগে সকালে গ্রামের একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে।

নিপা বেগমের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, নিপা বেগম তাঁর প্রথম স্বামীকে তালাক দিয়ে গত রমজান মাসে তেলীহারা গ্রামের দুলাল হোসেনকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার সময় তাঁর গর্ভে সন্তান ছিল, এটা দুলাল হোসেন জানতেন। গতকাল শুক্রবার বিকেলে নিপা বাড়িতেই সন্তান প্রসব করেন। এর পরপরই ব্লেড দিয়ে নবজাতকের গলা কেটে হত্যা করে বাড়ির পাশে পুকুরের কচুরিপানায় ফেলে দেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আজ শনিবার স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। এ সময় পুকুরের পাশের বাড়ির নারী নিপা বেগমকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি একপর্যায়ে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁর বর্তমান স্বামী দুলাল হোসেনকেও আটক করা হয়।

ওসি বলেন, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই গ্রেপ্তার

বগুড়ায় পুকুর থেকে নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার

শিবগঞ্জের মোকামতলাকে উপজেলা অনুমোদন করায় মিষ্টি বিতরণ-আনন্দ মিছিল

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

বগুড়ায় ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন

আন্তর্জাতিক মানে উন্নীত হবে বগুড়া বিমানবন্দর, থাকবে ১০ হাজার ৫০০ ফুট রানওয়ে

রাসায়নিক দিয়ে জুস তৈরি, সুপারভাইজারকে ১ বছর কারাদণ্ড

বগুড়ায় প্রাক্তন স্ত্রীকে মারধর, যুবদল নেতা বহিষ্কার

বগুড়ায় জিন ছাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার