হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

পুকুর থেকে শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামের একটি খাসপুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভালতা গুচ্ছগ্রামের ফারুক মণ্ডলের ছেলে ফাইম (৮), মেয়ে সুরাইয়া (৫) এবং আসাদুলের ছেলে জাকিরুল (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়। বেলা ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক ওই পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন। পরে সুরাইয়ার সন্ধান না মেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিন শিশু গোসল করতে পুকুরে নেমেছিল। সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে জামালপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ, সাধারণের ভোগান্তি

শ্যালককে অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় ভগ্নিপতি ছুরিকাঘাতে নিহত

জামিনের পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

ধুনটে ২ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

ধুনটে গৃহবধূর মরদেহের পাশে কাঁদছিল ৩ মাসের শিশু, স্বামী-স্বজন পলাতক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যালয়ের জমি দখলচেষ্টার অভিযোগ

ধুনটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার