হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নিয়েছে। তারা নিজ নিজ উদ্ভাবন প্রদর্শনের জন্য স্টল দিয়েছে। দর্শনার্থীদের জন্য দুটি পিঠার স্টলও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ জানে আলম খোকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজ্ঞান মেলার পাশাপাশি ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় উদ্বোধন হয়। আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় একই স্থানে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি, সৃজনশীলতার বিকাশ এবং প্রযুক্তিনির্ভর চিন্তাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।

ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

বগুড়া-৬: ভোট শেষ হওয়ার আগেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

আড়াই বছরেও শেষ হয়নি আধা কিলোমিটার সড়ক নির্মাণ, ভোগান্তি

সরকারি হাসপাতালের চিকিৎসক-নার্সদের নির্বাচনী মিছিল, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বগুড়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল নারীর লাশ, পালিয়েছেন স্বামী

বগুড়ায় একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে: পরওয়ার

দুই নম্বরি ভোটের চিন্তা যেন কেউ না করে: বগুড়ায় ইসি সানাউল্লাহ

বগুড়ায় নিজ ঘরে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা