হোম > সারা দেশ > বগুড়া

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি

আটক ছিনতাইকারী। ছবি: সংগৃহীত

বগুড়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ছিনতাইকালে হাঁসুয়াসহ একজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর থানার রহিমাবাদ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেপ্তার ছিনতাইকারী শাজাহানপুর থানার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের এরশাদুল হক (৪২)।

হাইওয়ে পুলিশের বগুড়া জোনের অতিরিক্ত ডিআইজি শহিদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে দুজন ছিনতাইকারী চালক ও হেলপারকে মারধর করে ছিনতাই করছে—এমন সংবাদ পেয়ে শেরপুর হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেখে ছিনতাইকারীর দল পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একজনকে আটক করে পুলিশ। পরে তাঁর কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের মারধরে আহত ট্রাকচালক ও হেলপারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে হাইওয়ে পুলিশ।

বগুড়ার শেরপুরে মহাসড়কে উচ্ছেদ অভিযান

ধর্ষণ মামলায় হিরো আলমের জামিন

বগুড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, সাবেক ওসি কারাগারে

ইফতারে প্রাণের বন্ধনে পাঠকবন্ধু বগুড়া

সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন

শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদালতে হাজিরা দিতে আসা যুবককে অপহরণ, যুবদল নেতা বহিষ্কার

বগুড়া-৬: মনোনয়ন জমা দিতে গিয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি

বগুড়ায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত