হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

আজ সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা কলেজ রোড এলাকায় দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা দিলে তিনজন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যাঁদের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ এলাকার শহিদুল ইসলামের মেয়ে তায়েবা, তৈয়ব আলীর ছেলে মমিনুল ইসলাম এবং মেয়ে শিউলি বেগম। আহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাঁরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভাড়া করা মাইক্রোবাসে করে তাঁরা ঢাকা থেকে রংপুরে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত পাঁচজনকে সেখানে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মর্তুজা নূর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

বগুড়ায় ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

বগুড়ায় ছুরি নিয়ে যুবকের ওপর হামলা, যুবদল কর্মীর ভিডিও ভাইরাল

চাপাপুর-নশরতপুর সড়ক: ৬ মাসের কাজ শেষ হয়নি দুই বছরেও

বগুড়ায় নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার, মা ও সৎবাবা আটক

ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই গ্রেপ্তার

বগুড়ায় পুকুর থেকে নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার

শিবগঞ্জের মোকামতলাকে উপজেলা অনুমোদন করায় মিষ্টি বিতরণ-আনন্দ মিছিল

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

বগুড়ায় ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন