হোম > সারা দেশ > ভোলা

হিমাগারে জাল রাখতে গিয়ে প্রাণ গেল জেলের

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ভোলার দৌলতখানে পরিত্যক্ত হিমাগারে ইলিশ জাল রাখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইমাম হোসেন (৩০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে পৌর ৮ নম্বর ওয়ার্ডে ইলিশ জাল মেরামতকাজ শেষে পরিত্যক্ত একটি হিমাগারে রাখার সময় এ ঘটনা ঘটে। 

ইমাম হোসেন উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাদের মাঝির ছেলে। 

স্থানীয়রা জানান, আজ সকালে পৌর ৮ নম্বর ওয়ার্ডে ইলিশ জাল মেরামতকাজ শেষে পরিত্যক্ত একটি হিমাগারের দোতলায় জাল রাখছিলেন ইমাম। এ সময় ভবনের ছাদে বিদ্যুতের একটি তার ঝুলে থাকতে দেখে সেটি সরাতে যান তিনি। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দৌলতখান পল্লী বিদ্যুৎ কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী মো. সাহাদাৎ হোসেন বলেন, ঘটনাস্থল বিদ্যুৎ কার্যালয়ের কাছাকাছি। তবুও ভবনের ছাদে বিদ্যুতের তার ঝুলে থাকার কথা ভবনমালিক বিদ্যুৎ কার্যালয়কে জানাননি। 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ভুক্তভোগীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

এনসিপির কমিটিতে নাম, সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত

মেধাতালিকায় দ্বিতীয় ফয়জুল পাননি নিয়োগপত্র, ভেরিফিকেশনে বাদ

মনপুরায় শিক্ষক ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক

প্রাণিসম্পদ কর্মকর্তা এনসিপির উপজেলা যুগ্ম আহ্বায়ক