হোম > সারা দেশ > ভোলা

ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২

ভোলা প্রতিনিধি

আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার দক্ষিণ চরনোয়াবাদসংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরশিফলী গ্রামের আনসারের ছেলে কবির হোসেন (৫০) ও একই উপজেলার চরসামাইয়া গ্রামের কাঞ্চন মিজির ছেলে মো. সোলাইমান (২৮)।

কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা মো. আবুল কাশেম আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ড ভোলা সদর উপজেলার চরনোয়াবাদসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি করে প্রায় ৫৯ হাজার টাকা মূল্যের ৩০ পিস ইয়াবা, ১ কেজি ১০০ গ্রাম গাঁজা, নগদ ৩ হাজার ৯৫০ টাকাসহ দুজনকে আটক করা হয়। তাঁরা মাদক কারবারির সঙ্গে জড়িত বলে জানায় কোস্ট গার্ড।

আবুল কাশেম আরও জানান, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

ভোলায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা-ভাঙচুর

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ আটক ২

দেশে গুজব এখন শিল্পের পর্যায়ে চলে গেছে: ইসি সানাউল্লাহ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সংঘর্ষ থামাতে গিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

‘চোরের’ স্ত্রীর মামলায় পালিয়ে বেড়াচ্ছে গ্রামবাসী

যারা জান্নাতের টিকিট বিক্রি করে, তারা মুনাফিক: পার্থ

ভোলায় বিএনপি ও জামায়াত কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ১৫

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৩