হোম > সারা দেশ > ভোলা

ভোলা প্রেসক্লাবের সভাপতি অনু, সম্পাদক লিটন

ভোলা প্রতিনিধি

নজরুল হক অনু ও নাসির উদ্দিন লিটন। ছবি: সংগৃহীত

ভোলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (১১ এপ্রিল) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচন হয়।

দুপুরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ভোলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল হোসেন। এর আগে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ক্লাবের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফল অনুযায়ী সভাপতি পদে নজরুল হক অনু ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে মো. সোলাইমান ১৯ ভোট পেয়ে জয়ী হন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী নাসির উদ্দিন লিটন পেয়েছেন ২১ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. নুরে আলম ফয়েজউল্লাহ এবং দপ্তর সম্পাদক ছোটন সাহা। তাঁদের মধ্যে ছোটন সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্যপদে মোতাছিন বিল্লাহও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও নির্বাহী সদস্যের একটি পদ বর্তমানে শূন্য রয়েছে।

প্রেসক্লাবের ৪৬ জন সদস্যের মধ্যে ৭টি পদের বিপরীতে ১৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সহসভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নতুন কমিটি আগামী দুই বছরের জন্য ভোলা প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।

নয়নকে যুবদলের সাধারণ সম্পাদক করায় মনপুরায় আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলের বাগ্‌বিতণ্ডা

ভোলায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদকে দাফন করা হবে ভোলায়

ভোলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

ভোলায় ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অনেক গাছ, বিদ্যুৎ-বিচ্ছিন্ন

ভোলার ১৪ গ্রামের ৫ হাজার পরিবারে আজ ঈদ

মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহন, আটক ৩