হোম > সারা দেশ > ভোলা

দৌলতখানে অটোরিকশাচাপায় নারীর মৃত্যু

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ভোলার দৌলতখানে অটোরিকশার চাপায় বিবি কুলসুম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার আজিম উদ্দীন পাটোয়ারীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিবি কুলসুম দৌলতখান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এতে অটোরিকশাচালকও আহত হন। 

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে অটোরিকশায় বিবি কুলসুম (৪৫) বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। পরে ওই অটোরিকশা তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন।

দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন খান মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

এনসিপির কমিটিতে নাম, সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত

মেধাতালিকায় দ্বিতীয় ফয়জুল পাননি নিয়োগপত্র, ভেরিফিকেশনে বাদ

মনপুরায় শিক্ষক ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক

প্রাণিসম্পদ কর্মকর্তা এনসিপির উপজেলা যুগ্ম আহ্বায়ক