হোম > সারা দেশ > ভোলা

মনপুরায় পুকুরের ডুবে শিশুর মৃত্যু

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোলার মনপুরায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার নামে (১৮ মাস) এক শিশু মারা গেছে। আজ বুধবার বিকেলে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার ওই এলাকার দিনমজুর হান্নানের মেয়ে। মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ মনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মনজুর মোরশেদ শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা থেকে সকালে এসেছিল ভোলায় নানাবাড়িতে, দুপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

এনসিপির কমিটিতে নাম, সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত

মেধাতালিকায় দ্বিতীয় ফয়জুল পাননি নিয়োগপত্র, ভেরিফিকেশনে বাদ