হোম > সারা দেশ > ভোলা

মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহন, আটক ৩

ভোলা প্রতিনিধি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে তিনজন আটক হয়েছেন। ছবি: সংগৃহীত

সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদীতে ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে দুটি স্টিল বডি ট্রলারসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট-সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে আজ বুধবার সকালে অভিযান চালিয়ে ট্রলারসহ তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউসুফ মাঝির ছেলে মো. রাসেল (৩০), লক্ষ্মীপুর সদর উপজেলার বাইতুস সাইফ দরবারে শরিফের রহমনীমহোন এলাকার মো. মাহমুদ হোসেনের ছেলে মো. মহসিন (৩১) এবং একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. হারুন অর রশিদ (৪০)।

কোস্ট গার্ড জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা ও ভোলা বিআইডব্লিউটিএর সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার সকাল ৭টায় ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট-সংলগ্ন মেঘনা নদীতে একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকায় সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ্মীপুর থেকে ইলিশা নৌ-রুটে ট্রলারে করে অবৈধভাবে যাত্রী পারাপারের সময় দুটি স্টিল বডি ট্রলারসহ তিনজনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, জব্দ ট্রলার ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোলার দৌলতখানে দুই দিনে ১২ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ভোলা সরকারি কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল

বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙলেন আ. লীগ নেতা

ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপরে, পানিবন্দী হাজারো মানুষ

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ভোলায় কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাত আটক

আইসিটি ব্যবহারিক পরীক্ষার কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা