হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে কাঁচা মরিচ বিক্রি নিয়ে মারামারি, ছুরিকাঘাতে নিহত ১ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে কম দামে কাঁচা মরিচ বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির সময় ছুরিকাঘাতে কামাল হোসেন (৩০) নামের একজন নিহত হয়েছেন। আহত আরও চারজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় বরিশাল নগরীর কাশীপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন কাশীপুর এলাকার এস্কান্দার সরদারের ছেলে। তিনি কাশীপুর বাজারের স্থায়ী সবজি বিক্রেতা ছিলেন। হামলাকারী সোহেল রানা কাশীপুর বাজারে ভ্যানগাড়িতে সবজি বিক্রি করতেন। গণপিটুনিতে আহত রানাকে আহতাবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।   

বরিশাল বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রানাকে আটক করা হয়েছে। তাঁকেও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশীপুর বাজারের স্থায়ী সবজি বিক্রেতারা সিন্ডিকেট করে স্বাভাবিক বাজারদরের চেয়ে কয়েক গুণ বেশি দামে সবজি বিক্রি করেন। রানা সড়কে ভ্যানগাড়িতে হ্যান্ডমাইকে অনেক কম দামে সবজি বিক্রি করে আসছিলের। এতে বাজারের স্থায়ী সবজি বিক্রেতারা তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। শনিবার সকালে স্থায়ী সবজি বিক্রেতারা কাঁচা মরিচ বিক্রি করছিলেন ৩০০ টাকা কেজি দরে। রানা সড়কে ভ্যানগাড়িতে ১২০ টাকা কেজিতে বিক্রি করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থায়ী চার-পাঁচজন সবজি বিক্রেতা এসে তর্কাতর্কির একপর্যায়ে রানাকে মারধর শুরু করেন। রানা তখন ভ্যানগাড়িতে থাকা চাকু বের করে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাছ বিক্রেতা শহীদ হাওলাদার বলেন, কামাল হোসেনের বুকে ছুরির কোপ লাগে। তাঁকেসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। হামলাকারী রানাকে গণধোলাই দেওয়া হয়েছে।

বরিশালে ২৪৮ জনের বিরুদ্ধে মামলা, আসামির তালিকায় আ.লীগের মৃত চার নেতা

আগৈলঝাড়ায় যুবককে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২

মুলাদীতে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ১৭ জনের বিরুদ্ধে মামলা

ভোলায় টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ, দোকানি আটক

ব‌রিশালে হামলাকারী ছাত্রদল নেতাদের বিচার চেয়ে নারীদের ঝাড়ুমি‌ছিল

প্রত‌্যাহার হওয়া ব‌রিশা‌লের ডি‌সির ত‌ড়িঘ‌ড়ি কর্মস্থল ত‌্যাগ: ছিন্নমূল নারী‌দের বি‌ক্ষোভ

ব‌রিশালে ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড

মুলাদীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে মারধর-হত্যার হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি

প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা

এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, পরে শোকজ