হোম > সারা দেশ > বরিশাল

নিখোঁজের ২ দিন পর পাটের জাগের নিচ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

নিহত কৃষক জাকির হোসেন ব্যাপারী। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে নিখোঁজের দুই দিন পর জাকির হোসেন ব্যাপারী (৫০) নামের এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত জাকির হোসেন চরকালেখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের মৃত মহব্বত আলী ব্যাপারীর বড় ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জাকির হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজের পর স্বজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর সন্ধান চেয়েছিলেন।

​আজ বিকেলে ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকার একটি ডোবায় জাগ দেওয়া পাটের নিচে পা দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা মুলাদী থানা-পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করে। পরে জাকিরের স্বজনেরা তাঁকে শনাক্ত করেন।

​নিহতের স্বজনদের দাবি, জাকির হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. লিয়াকত আলী জানান, ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি

মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

পতিত মসনদের প্রতীক সের‌নিয়াবাত ভবন

মুলাদীর জয়ন্তী নদীতে ২৮০টি ইয়াবাসহ ট্রলারচালক আটক

মার্কিন বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিতে ভয়াল পরিণতি নিয়ে আসবে: বাসদ

দেশে ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

নতুন করারোপ ছাড়াই বিসিসির সাড়ে ৬ শ কোটির বাজেট ঘোষণা, মডেল নগরীর প্রতিশ্রুতি

দুই মাস বেতন বন্ধ ফরচুন সুজে, আট দাবিতে বরিশালে শ্রমিকদের অবরোধ

বিএম কলে‌জ হো‌স্টেলঃ ছাত্রাবা‌সের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত

বিসিসির ৬০০ কোটির বাজেট ঘোষণা আগামীকাল