হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে খেয়া নৌকায় বালুবাহী জাহাজের ধাক্কা, নিখোঁজ ২

মুলাদী (বরিশাল) প্রতিনিধি: 

বরিশালের মুলাদীতে খেয়া নৌকায় বালুবাহী জাহাজের ধাক্কা ২ জন নিখোঁজ হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের নাজিরপুর-হোসনাবাদ খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ২টি মোটরসাইকেল নদে পড়ে যায়। রাতের আঁধারে অবৈধভাবে বালুর জাহাজ চালানোর অভিযোগে ৫ জনকে আটক করেছে নাজিরপুর নৌপুলিশ। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। 

খেয়াযাত্রী আবদুল খালেক আজকের পত্রিকাকে বলেন, রাতে গৌরনদীর হোসনাবাদ প্রান্ত থেকে খেয়া ইঞ্জিনচালিত নৌকাটি মুলাদীর নাজিরপুর প্রান্তে আসছিল। অন্ধকারে আলোবিহীন বালুবাহী জাহাজটি নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকার ৬-৭ জন যাত্রী ছিটকে নদে পড়ে যান। তখন দুটি মোটরসাইকেলও নদে পড়ে যায়।

নদে পড়ে যাওয়া কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও নাজিরপুর গ্রামের নান্নু বেপারীসহ দুজন নিখোঁজ রয়েছেন। পরে স্থানীয়রা বালুবাহী জাহাজটিকে বেঁধে রাখে। সংবাদ পেয়ে নাজিরপুর নৌপুলিশ বালুর জাহাজসহ ৫ জনকে আটক করে।

নাজিরপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র আজকের পত্রিকাকে বলেন, ‘বালুর জাহাজের ধাক্কায় মোটরসাইকেল এবং কয়েকজন যাত্রী ছিটকে নদে পড়ে গেছে। এ ঘটনায় ৫ জনকে আটক এবং বালুর জাহাজ জব্দ করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।’ 

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা