হোম > সারা দেশ > বরিশাল

ছয়দিন পরে বিদ্যুৎ পেলেন সেই ৭০০ গ্রাহক, সংযোগ পায়নি ৫ পরিবার

মুলাদী(বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার ছয়দিন পর সাত শতাধিক গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে সেই পাঁচ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

গতকাল সোমবার রাতে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তর পাড়ে ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া ও ষোলঘর এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

এর আগে ২০ নভেম্বর ‘মুলাদীতে কর্মীদের ওপর হামলায় বিদ্যুৎ বন্ধ, দুর্ভোগে ৭ শতাধিক গ্রাহক’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।

গত ১৯ নভেম্বর গ্রাহকের কাছে পল্লী বিদ্যুতের ৬ কর্মী আহতের অভিযোগে ওই তিন এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছিল শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির গোসাইরহাট পল্লী বিদ্যুৎ অফিস। তবে এসব এলাকায় বিদ্যুৎ চালু হলেও ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সী, তাঁর ছেলে জহির মুন্সীসহ পাঁচ পরিবার সংযোগ পাননি বলে অভিযোগ করেছেন। তাদের মিটার ও তার খুলে নিয়ে যায় পল্লী বিদ্যুতের কর্মীরা।

ভেদুরিয়া গ্রামের বাহাউদ্দীন জানান, গত ১৯ নভেম্বর দুপুরে মিটার রিডার রুবেল মিয়া রিডিং সংগ্রহ করতে গেলে ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সীর ছেলে জহির মুন্সীর সঙ্গে ঝামেলা হয়। বিষয়টি নিস্পত্তির জন্য গোসাইরহাট জোনাল অফিসের ডিজিএম ঘটনাস্থলে কর্মকর্তা ও লাইন ম্যানদের পাঠান। ওই সময়ে জহির মুন্সীর লোকজন হামলা চালিয়ে পল্লী বিদ্যুতের ছয় কর্মীকে আহত করেন।

ওই ঘটনার জের ধরে পল্লী বিদ্যুতের লোকজন ছালাম মুন্সীসহ ৫ পরিবারের মিটার ও তার খুলে নেয় এবং তিন এলাকার ৭ শতাধিক গ্রাহকের বিদ্যুৎ বন্ধ করে দেয়। এছাড়া একই পরিবারের সাত জনসহ ১১ জনের বিরুদ্ধে মামলাও করেছেন পল্লী বিদ্যুতের লোকজনেরা। ২৫ নভেম্বর রাতে বিদ্যুৎ লাইন চালু করেন পল্লী বিদ্যুতের কর্মীরা।

এ ব্যাপারে ছালাম মুন্সী বলেন, ভুল বোঝাবুঝিতে পল্লী বিদ্যুতের লোকজনের সঙ্গে ঝামেলা হয়েছে। তারা অবৈধভাবে মিটার ও তার খুলে নিয়েছেন আবার মামলাও করেছেন। পল্লী বিদ্যুৎ সংযোগ না দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

গোসাইরহাট জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুল মতিন মিয়া বলেন, তিন এলাকায় সংযোগ চালু করা হয়েছে। সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার নিস্পত্তি হলেই তাদের দ্রুত সংযোগ দেওয়া হবে।

মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক