হোম > সারা দেশ > বরিশাল

যুবদল নেতা আলামিন হত্যার ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

গ্রেপ্তার মনজু হাওলাদার। ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দীগঞ্জে যুবদল নেতা আলামিন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি মনজু হাওলাদারকে ১১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে কাজিরহাট থানা-পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মনজু হাওলাদার (৩৬) মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের আবদুল গণি হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর দুপুরে বিদ্যানন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আলামিন হাওলাদারকে পথরোধ করে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলামিনের বাবা সালাম হাওলাদার বাদী হয়ে মনজুকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মনজুর অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

দীর্ঘ ১১ বছর পর মামলার প্রধান আসামি গ্রেপ্তারের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁরা দ্রুত বিচার সম্পন্ন করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আলামিনের বাবা ও মামলার বাদী সালাম হাওলাদার বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনজু তার বাহিনী নিয়ে আমার ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। আমি ছেলের হত্যার বিচার চাই। আসামি মনজুর ফাঁসি দাবি করছি। দ্রুত যেন এ হত্যাকাণ্ডের বিচার হয়, এটাই প্রশাসনের কাছে আমার দাবি।’

কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যা মামলার প্রধান আসামি মনজুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব

কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ

নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বরিশালে আ.লীগ নেতার বাড়ি থেকে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

বাবা হত্যার বিচার চায় সন্তানেরা

বানারীপাড়ায় স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনায় সারের ডিলার নিয়োগ

মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক

বরিশালে স্তন ক্যানসার সচেতনতায় পথসভা

যুবদল কর্মী হত্যা: উজিরপুরে দুই আসামির বাড়িতে দুর্বৃত্তের আগুন

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, মাইক্রোবাসসহ আটক ৯