হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে ছাত্রদলের সেই আহ্বায়ক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মনির সরদার। ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মনির সরদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মনির সরদারকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে গত শনিবার বিকেলে চাঁদাবাজির অভিযোগে মনির সরদারকে আটক করে পুলিশ। উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মনির সরদারের বিরুদ্ধে দেওয়া অভিযোগ তদন্তাধীন রয়েছে।

থানায় দেওয়া অভিযোগে মনিরুল ইসলাম বলেন, তিনি শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বালু ভরাটের ব্যবসা করেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে নগদ ৫০ হাজার টাকা এবং পরে বিকাশে ১০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা দাবি করে গত শুক্রবার মনির সরদারের নেতৃত্বে তাঁর লোকজন ড্রেজার শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে মারধর করেন। বর্তমানে তিনি আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এর আগে চাঁদাবাজির অভিযোগে গত ফেব্রুয়ারির প্রথম দিকে মনির সরদারকে সেনাবাহিনী আটক করেছিল। কয়েক দিন কারাভোগের পর তিনি মুক্তি পান।

মুলাদীতে জমি নিয়ে বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ৪ জন গ্রেপ্তার

বরিশাল নৌবন্দরে যাত্রীদের উপচে পড়া ভিড়

সাঁকো থেকে পড়ে কিশোরের মৃত্যু

মুলাদীতে ৩ দিন ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন ৬ ইউনিয়ন, ভোগান্তিতে দুই লক্ষাধিক মানুষ

বরিশালে ঈদুল আজহা উদ্‌যাপন

ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা হলে নৌযানের সনদ বাতিল: নৌ প্রতিমন্ত্রী

বরিশালে ঈদের ৮টি বড় জামাতের সময়সূচি

কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি

মেঘনায় নৌকা ডুবে নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার

বরিশাল মেডিকেলের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু