হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ৩২ জনের মৃত্যু হলো। এ ছাড়া বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালে বর্তমানে ৩১০ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।’

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালের মুলাদী উপজেলার নাছিমা (৩৫) ও আমেনা (৬০) এবং বানারীপাড়া উপজেলার তারিফ খান (১৫) বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একই সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১০৪ ডেঙ্গু রোগীর মধ্যে ১৫ জন বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আটজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দুই হাসপাতালে বর্তমানে ৯১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশালের বিভিন্ন হাসপাতালে ২৭ জন, পটুয়াখালীতে ৭, ভোলায় ৯, পিরোজপুরে ১২ ও বরগুনায় ২৬ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছে। তবে গত দুই দিন ঝালকাঠি জেলার কোনো হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

২০ বছর পর মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু এক্স-রে সেবা

ক্লাস বর্জন করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফিরেছে শ্রেণিকক্ষে

‘প্রাথমিক শাখা’ চালুর গুজবে ক্লাস বর্জন করে বিক্ষোভ শিক্ষার্থীদের

যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে বদলির প্রতিবাদে সমাবেশ

বাবুগঞ্জে রড দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক