হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে বাসচাপায় প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রিপন বিশ্বাস (৪৩)। রোববার সকালে বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত রিপন বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের বাসিন্দা এবং মুদেব বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় সাকুরা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে রিপন বিশ্বাসকে ধাক্কা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি সড়কের পাশে রেখে দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। গৌরনদী হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামিম শেখ জানান, চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে জন্য দ্রুত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় প্রায়ই দ্রুতগতির বাস ও ভারী যান চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। তারা টোল প্লাজার আশপাশে স্পিড ব্রেকার, ফুটওভার ব্রিজ কিংবা নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

২০ বছর পর মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু এক্স-রে সেবা

ক্লাস বর্জন করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফিরেছে শ্রেণিকক্ষে

‘প্রাথমিক শাখা’ চালুর গুজবে ক্লাস বর্জন করে বিক্ষোভ শিক্ষার্থীদের

যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে বদলির প্রতিবাদে সমাবেশ

বাবুগঞ্জে রড দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক