হোম > সারা দেশ > বরিশাল

পে-অর্ডার জালিয়াতি মামলায় কারাগারে আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রায় পৌনে তিন কোটি টাকার ভুয়া পে-অর্ডার দেওয়ার অভিযোগে দায়ের হওয়া জালিয়াতির মামলায় কারাগারে পাঠানো হয়েছে গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সীকে। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বিচারক পলি আফরোজ আজ বুধবার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ফরহাদ মুন্সী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক পলি আফরোজ আবেদন নামঞ্জুর করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বেঞ্চ সহকারী রাকিব হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা গেছে, খাদ্য বিভাগের কারিগরি পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে ফরহাদ মুন্সীর বিরুদ্ধে মামলাটি করেন। ফরহাদ মুন্সির মালিকানাধীন গৌরনদীর এলাহী অ্যাগ্রো লিমিটেড নামক একটি রাইস মিল খাদ্য বিভাগের খাদ্যে পুষ্টিগুণ বাড়ানোর তালিকভুক্ত।

মামলায় বলা হয়, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ওই প্রতিষ্ঠানটি বিভিন্ন কাজের অনুকূলে খাদ্য বিভাগকে ১১টি পে-অর্ডার দেয়। জামানত বাবদ দেওয়া পে-অর্ডারগুলোর মোট টাকা ছিল ২ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকা। কিন্তু সরকারের কোষাগারে জমা হয়েছে মাত্র ৭ হাজার ২০০ টাকা।

শুরুতে এসব পে-অর্ডারের জালিয়াতি ধরা না পড়লেও সম্প্রতি যাচাইয়ে সেগুলো ভুয়া প্রমাণিত হয়। তালিকাভুক্ত প্রতিষ্ঠান হয়েও ভুয়া জামানত দিয়ে খাদ্য বিভাগের সঙ্গে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করায় ফরহাদ মুন্সীর বিরুদ্ধে মামলা  করা হয়।

বিসিসিতে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট

দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী

বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি

মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা

শাপলা বিলে ঘুরতে গিয়ে নৌকা ‌থে‌কে প‌ড়ে পর্যটকের মৃত্যু

২ হাজার একর খাসজমি ব্যক্তিমালিকানায়, চাকরি হারালেন ভূমি কর্মকর্তা

স্থানীয় নির্বাচন নিয়ে বিরোধ: বিএনপির সংঘর্ষের পর চর ভোলানাথের গ্রাম পুরুষশূন্য

হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০