হোম > সারা দেশ > বরিশাল

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিসিসির সঙ্গে বায়োলটেকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগর ভবনে বিসিসির সঙ্গে বায়োলটেকের চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: আজকের পত্রিকা

নগরীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এ লক্ষ্যে আজ সোমবার বিকেলে কোরীয় প্রতিষ্ঠান বায়োলটেকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নগর ভবনে প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীনের উপস্থিতিতে চুক্তিটি সম্পন্ন হয়।

চুক্তিতে বরিশাল সিটি করপোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী এবং বায়োলটেকের পক্ষে স্বাক্ষর করেন সিইও রিউ সাঙ হুন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বরিশাল নগরীতে প্রতিদিন উৎপাদিত বিপুল পরিমাণ বর্জ্য আর যত্রতত্র ফেলা হবে না। আধুনিক প্রযুক্তি ও ইনসিনারেশন পদ্ধতির মাধ্যমে এসব বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এতে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি নগরীর বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের পথ সুগম হবে।

বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দীন রোমেল বলেন, নগরীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে এই চুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে। বিসিসি প্রশাসক শিরীনের এটি ছিল নগরবাসীর কাছে অন্যতম প্রতিশ্রুতি। শিগগির চুক্তি অনুযায়ী কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বায়োলটেক কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা: বড় ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে পুলিশি অভিযানকালে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

বরিশাল নগরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৭

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান হতে তৎপর বিএনপির চার নেতা

খুঁটি নির্মাণ করেই বন্ধ স্কুল ভবন তৈরির কাজ

বরিশালে স্কুলের পাশে মেলার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা

স্কুলের পাশে বাণিজ্য মেলার শৌচাগার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীদের মানববন্ধন

লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড

তিন চাকার যানে ভাড়া বৃদ্ধি, বিপাকে যাত্রীরা

মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতন, গৌরনদীতে যুবকের কারাদণ্ড