হোম > সারা দেশ > বরিশাল

আত্মসমর্পণের পর আ.লীগ নেতা ইউনুসের জামিন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আ.লীগ নেতা ইউনুসের জামিন। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দিয়েছেন আদালত। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আজ সোমবার বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তালুকদার মো. ইউনুস আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক এস এম শরিয়ত উল্লাহ তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন।

আইনজীবী কাইউম খান কায়সার জানান, তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে একটি মামলা ছিল। নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার সরোয়ার হোসেন নামের এক ব্যক্তি ২০২৫ সালে কোতোয়ালি থানায় মামলাটি করেন।

মামলায় ২০১৭ সালে তাঁকে মারধর করার অভিযোগ করা হয়। ওই মামলায় তালুকদার ইউনুসকে হুকুমের আসামি করা হয়। আজ তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মঞ্জুর করেন।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরের ঘটনায় হওয়া মামলাগুলোতে তালুকদার ইউনুসকে আসামি করা হয়নি বলে নিশ্চিত করেন এই আইনজীবী।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুস ২০০৮ সালের নির্বাচনে বরিশাল-১ আসনে এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি বরিশালে ক্লিন ইমেজের রাজনীতিবিদ ও সজ্জন হিসেবে সবার কাছে পরিচিত।

গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা

বরিশাল স্কাউটে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু, সাক্ষ্য গ্রহণ

বৈশাখী মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা, মানুষের ঢল

হাতের টানেই উঠছে সড়কের পিচ, কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা

হাসপাতালে লোডশেডিং ব্যাহত চিকিৎসাসেবা

সাপে কাটা যুবককে হাসপাতাল থেকে মৃত ফেরালেও দিনভর চলল ঝাড়ফুঁক

গৌরনদীতে সাংবাদিককে হত্যার হুমকি: প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

আগৈলঝাড়ার সেই সেতু ভেঙে ফেলার নির্দেশ

ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশের কঞ্চি দেওয়ার অভিযোগ

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা