হোম > সারা দেশ > বরিশাল

শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে: জাফর ইকবাল

বরিশাল প্রতিনিধি

শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় কোনো ট্রেনিং সেন্টার নয়, যে ট্রেনিং করে ছেড়ে দিলাম। যে বিষয়ে পড়ালেখা করো না কেন, সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে শিক্ষার্থীদের। যে যেখানে যাবে, সেখান থেকে নেতৃত্ব দেবে।’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আজ সোমবার তিনি এসব কথা বলেন। 

জাফর ইকবাল বলেন, ‘ক্লাসরুমে তোমাদের যা জানার তার ৫ ভাগ শিখবে, বাকি ৯৫ ভাগ শিখবে বাইরে। তোমাদের যে জিনিসগুলো শেখানো দরকার আমরা যদি চাইতাম ২ বছরের মধ্যে সব শিখিয়ে বিদায় করে দিতে পারতাম। কিন্তু আমরা ৪ থেকে ৫ বছর বিশ্ববিদ্যালয়ে রাখি।’ 

কথা সাহিত্যিক জাফর ইকবাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় সমস্ত পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ডের একটি অর্গানাইজেশন। কাজেই তোমাদের মনটা হবে ব্যাপক। তোমাদের শুধু ক্লাসের বিষয়গুলো শিখলেই হবে না, বাইরের অসংখ্য বিষয় শিখতে হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের তিনটি ঋণ পূরণ করতে হবে। পরিবারের প্রতি, দেশের মানুষের প্রতি এবং দেশকে যারা স্বাধীন করেছেন এবং যার নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে সেই মানুষের প্রতি ঋণ করতে হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি, ৩৮ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

রেলপথসহ ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশালে অতিরিক্ত ভাড়ার অভিযোগে ২০০ থ্রি-হুইলার আটক করল শিক্ষার্থীরা

কাজের তিন দিন পরেই হাতের টানে উঠে যাচ্ছে কার্পেটিং

কৃষকের হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ, অপহরণ মামলা

বরিশালের নয়াভাঙনী নদীতে লাকড়িবোঝাই ট্রলারে ডাকাতি, ৪৩ হাজার টাকা লুট

পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

সন্ধ্যা নদীর ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন

ডোবায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার