হোম > সারা দেশ > বরিশাল

১৮ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. আরিফ হোসেনকে ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে মেহেন্দিগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আরিফ এতদিন ঢাকায় পরিচয় গোপন রেখে গভীর নলকূপ স্থাপনে শ্রমিকের কাজ করতেন। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর শহরের অম্বিকাপুর এলাকার বাসিন্দা।

মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরকে ধর্ষণ মামলায় আরিফ হোসেনকে ২০০৯ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল। এর আগে ২০০৫ সালে ধর্ষিতা আরিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

এসআই রফিক আরও জানান, মামলা দায়ের পর থেকে আরিফ পলাতক ছিল। মামলা দায়েরের পর ধর্ষণের শিকার ওই মেয়ে পুত্র সন্তান প্রসব করেন। ওই সন্তানের বয়স বর্তমানে ১৮ বছর।

ডোবায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

মুলাদীতে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে মানববন্ধন

দশমিনায় সেরা শিক্ষিকা ও শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সম্মাননা

প্রশ্নফাঁস কোনোভাবেই বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী মিলন

নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

মুলাদীতে হামলায় আহত যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা, পুলিশ মোতায়েন

বিএম কলেজে ছাত্রদলের দুই পক্ষ মুখোমুখি, উত্তেজনা

গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, আহত ১০

মেহেন্দীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু