হোম > সারা দেশ > বরিশাল

সহকারী জজ পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হালিমাতুস সাদিয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৭তম নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন হালিমাতুস সাদিয়া।

টানা চারবার প্রথম স্থান দখলে রাখা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এবার পেছনে ফেলে সেই স্থান অধিকার করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী সাদিয়া। গতকাল রোববার বিজেএস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

সাদিয়া ববির আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী। তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে।এবার চূড়ান্ত নিয়োগ পরীক্ষায় সহকারী জজ হিসেবে মনোনীত ১০২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা থেকে প্রাথমিকভাবে ববির তিন শিক্ষার্থীর নাম জানা গেছে।

ববির আইন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া জুডিশিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিন।

৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে ববি উপাচার্যকে ৫ কার্যদিবসের আলটিমেটাম

বরিশাল বিশ্ববিদ্যালয়: নীতিমালার জটিলতায় আটকে আছে ৬০ শিক্ষকের পদোন্নতি

ববির ৪ কর্মচারীকে পিটিয়ে রক্তাক্ত করলেন অসদুপায়ের দায়ে বহিষ্কার শিক্ষার্থী

আড়িয়াল খাঁর পাড়ের ফসলি জমির মাটি কেটে বিক্রি, একজনকে জেল-জরিমানা

সড়কে খেলতে গিয়ে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

বরিশালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

বরিশালে সড়কে স্কুলছাত্রী নিহত, প্রতিবাদে সহপাঠীদের অবরোধ

ব্রিজের রেলিং ভেঙে খাদে ট্রাক, অল্পের জন্য প্রাণে রক্ষা চালক-হেলপারের

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের সদিচ্ছা দরকার: শিক্ষামন্ত্রী

বরিশাল নগরীতে তীব্র লোডশেডিং, গরমে অতিষ্ঠ মানুষ