হোম > সারা দেশ > বরিশাল

লালমোহনে চিত্রা হরিণ উদ্ধার

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে লোকালয়ে এসে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ বুধবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালের দিকে শিয়াল মনে করে হরিণটিকে ধাওয়া করে এলাকার কিছু যুবক। পরে সেটি পুকুরে লাফিয়ে পড়ে। পুকুর থেকে উদ্ধারের পর লোকজন দেখে এটি হরিণ। পরে স্থানীয়রা বন বিভাগ ও পুলিশকে খবর দেন। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। স্থানীয়দের কাছ থেকে হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বন বিভাগের লালমোহন রেঞ্জ কর্মকর্তা আশিষ কুমার দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধার করা হয়েছে। এটি পুরুষ চিত্রা হরিণ। দুপুরের দিকে চর উড়িলের বনে হরিণটিকে অবমুক্ত করা হয়।

ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের

মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য