হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিএনপি প্রার্থীসহ ৮ জনকে শোকজ

 আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 

বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারে সমর্থকদের ওপর হামলা ও অব্যাহত হুমকির ঘটনায় বিএনপির প্রার্থীসহ আটজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

গত বৃহস্পতিবার কমিটির প্রধান বরিশালের যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মনিরুজ্জামান নোটিশ দেন। আগামীকাল রোববার সবাইকে দপ্তরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশ জারি করে প্রতিবেদন বিচারকের দপ্তরে পাঠানোর জন্য গৌরনদী মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বরিশাল-১ আসনের বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন, সমর্থক সরিকল গ্রামের বিপ্লব প্যাদা, রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের সেন্টু সিকদার, মশিউর সিকদার, সুমন খান, সাদ্দাম বাজার এলাকার রাসেল হাওলাদার ও ধানডোবা গ্রামের শাহজাহান ফকির।

তিনটি নোটিশে একটি বিএনপির প্রার্থীকে, অপর একটিতে তাঁর পাঁচ কর্মী এবং তৃতীয়টিতে দুই কর্মীকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জহির উদ্দিন স্বপনকে দেওয়া নোটিশে বলা হয়েছে, তাঁর (স্বপন) নির্দেশে সমর্থকেরা ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নেতা-কর্মীদের বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেছে। এই ঘটনায় তাঁকে রোববার সকাল ১০টায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

অন্য দুই নোটিশে বলা হয়েছে, তাঁরা ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক হিসেবে একই আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনী গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কার্যক্রম চলাকালে কর্মীদের বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন এবং মারধর করে শারীরিকভাবে আহত করেছেন। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করায় শাস্তিযোগ্য অপরাধ। তাঁদের একই দিন একই সময়ে হাজির হয়ে নোটিশের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘শুক্রবার বিকেলে নোটিশ পেয়েছি। পরে প্রত্যেকের নামে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

ছুটির দিনেও বিসিসির সভা, কাজের গতি বাড়ানোর তা‌গিদ প্রশাসকের

শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার ছিঁড়ে ফেললেন বিসিসির প্রশাসক, এলেন রিকশায়

পুকুরে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

পুলিশের সামনে হত্যার অভিযোগ: মেহেন্দীগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার, খুনিরা অধরা

সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত হয়: তথ্যমন্ত্রী

গলায় রশি ও পেছনে হাত বাঁধা অবস্থায় জলাশয়ে মিলল মুদিদোকানির মরদেহ

বরিশালে পুলিশের সামনে লাথি মেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মসজিদ কমিটির নেতার বাড়িতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের হামলার অভিযোগ

বরিশালে বাসদের উদ্যোগে ‘মানবতার ঈদ উৎসব’

বৃষ্টি উপেক্ষা করে বরিশালে ঈদের নামাজ আদায়