হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটা সৈকতে মাতলামি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে মাতলামি করে পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় জিরো পয়েন্টের পশ্চিম সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন—মাগুরার মহম্মদপুর উপজেলার এ বি এম মুশফিকুর রহমান সজল, বরিশাল সদরের আমিনুল ইসলাম মুন্না ও একই এলাকার ফাহিম হোসেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাচনাইন পারভেজ বলেন, আসামিরা মাতাল হয়ে পর্যটক এবং স্থানীয় জনসাধারণকে মারতে উদ্ধত হন। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা মাতলামি এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। পরে পর্যটকদের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের নির্দেশে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আজ তাঁদের আদালতে পাঠানো হয়।

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা