হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদী সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক হাফিজ আহমেদকে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষক হাফিজ আহমেদের অভিযোগ, ক্লাসের সামনে দাঁড়িয়ে হইচই করতে নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁর পথ আটকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ তাঁর।

হাফিজ আহমেদ বলেন, ‘গত রোববার ক্লাস চলাকালে কলেজের ১০৮ নম্বর কক্ষের সামনে ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক অনিকসহ কয়েকজন নেতা-কর্মী হইচই করছিল। এ সময় আমি তাদের দূরে গিয়ে হইচই করতে বলি। তখন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত মল্লিকও সেখানে উপস্থিত ছিল।’

শিক্ষক আরও বলেন, ‘ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে অনিক তার দলবল নিয়ে পথ আটকে মব সৃষ্টি করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে অন্য শিক্ষকেরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

অভিযোগের বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত মল্লিক বলেন, ‘কয়েক দিন আগে ক্লাসের সামনে দাঁড়িয়ে হইচই করেছিলেন ছাত্রদল নেতা অনিক। তখন হাফিজ স্যার তাঁদের সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে অনিকের সঙ্গে হাফিজ স্যারের কথা-কাটাকাটি হয়। এ সময় আমি ছাত্রদলের জুনিয়র নেতা-কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেছি।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী কামাল বলেন, ‘কলেজের কোনো শিক্ষককে লাঞ্ছিত করার বিষয়ে আমাকে কেউ কিছু জানাননি। তবে দলীয় পরিচয়ে কাউকে কোনো শিক্ষককে লাঞ্ছিত করার অধিকার দেওয়া হয়নি।’ এ ধরনের ঘটনার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনা নিয়ে একধরনের সমাধানের চেষ্টা চলছে। পূজায় কলেজ বন্ধ হয়ে গেছে। খোলা হলে এ নিয়ে বসা হবে। শিক্ষকের ওপর ছাত্রদল কর্মীদের চড়াও হওয়ার কারণ জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘কী কারণে হয়েছে, তা জানি না। তবে ছাত্রদলের ছেলেপেলেরা জড়ো হয়েছিল বলে শুনেছি।’

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

২০ বছর পর মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু এক্স-রে সেবা

ক্লাস বর্জন করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফিরেছে শ্রেণিকক্ষে

‘প্রাথমিক শাখা’ চালুর গুজবে ক্লাস বর্জন করে বিক্ষোভ শিক্ষার্থীদের