হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

বান্দরবান প্রতিনিধি

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে ও অন্যান্য সময়ে পর্যটন নগরী বান্দরবানে আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার (২৫ মে) জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌসের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো:

১. বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন শেষে পর্যটকদের সন্ধ্যার আগেই জেলা ও উপজেলা সদর/শহর এলাকায় প্রত্যাবর্তন করতে হবে।

২. অনুমোদনবিহীন কোনো পর্যটন স্পট বা নির্ধারিত অনুমতি ছাড়া কোনো রুটে পর্যটকেরা যাতে ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৩. প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক যাতে ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৪. পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং সন্দেহজনক কোনো বিষয় পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

প্রসঙ্গত, পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বর্ষা মৌসুমকে বিবেচনা করে পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে জেলা ও উপজেলা প্রশাসন বছরের বিভিন্ন সময় এই নির্দেশনা দেয়।

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও

বান্দরবানের থানচি: হামের পর ডায়রিয়ার প্রকোপ দুর্গম পাহাড়ে

দুর্গম পাহাড়ে এবার ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক

নাইক্ষ্যংছড়ি সীমান্তের বরইতলী থেকে ১ লাখ ইয়াবা জব্দ

দুর্গম পাহাড়ে ছড়িয়েছে হাম-রুবেলা, আক্রান্ত ৮৪ শিশু

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫০ দোকান ও বসতঘর

নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা বন্য হাতির মৃত্যু, শাবকের কান্নায় ভারী গ্রাম

বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ তরুণের লাশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি-চোরাকারবারি গুলি বিনিময়, আহত ১

শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী