হোম > সারা দেশ > বান্দরবান

৩ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পায় অপহৃত শিশু বাপ্পি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 

অপহৃত সাত বছরের শিশু মো. বাপ্পি। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকা থেকে অপহৃত সাত বছরের শিশু মো. বাপ্পিকে মুক্তিপণের টাকায় ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। শিশুটির পরিবারের দাবি, ৩ লাখ টাকা দেওয়ার পর গত শুক্রবার রাতে বাপ্পিকে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, গত ২৯ জুলাই রাতের কোনো এক সময়ে নিজ বাড়ি থেকে শিশু বাপ্পিকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

কয়েক দিনের উৎকণ্ঠার পর ১ আগস্ট রাত ৮টার দিকে মুক্তিপণের টাকা দেওয়া হলে শিশুটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ পায় রাত ১১টার দিকে। বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহরণের ঘটনা সামনে আসার পর থেকে যৌথভাবে অভিযান শুরু করে পুলিশ, র‍্যাব ও বিজিবি। প্রশাসনের দাবি, যৌথ বাহিনীর কৌশলী তৎপরতায় অপহরণকারীরা চাপে পড়ে শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

‘দেশের সার্বভৌম রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না’

নাইক্ষ্যংছড়িতে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, আহত ৩

বান্দরবানের থানচি: সাঙ্গুর পাথর অবাধে লুট

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, পা উড়ে গেছে কাঠুরিয়ার

বান্দরবানে গহিন অরণ্যে ৪৩ একর পপিখেত ধ্বংস‎

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, নিহত ১

থানচিতে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে শ্রমিক নিহত

বান্দরবানে ৬৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

বান্দরবানের ১৮৭ ভোটকেন্দ্রের ১৫৮টি ঝুঁকিপূর্ণ

বান্দরবানের থানচি: জীর্ণ শ্রেণিকক্ষ, ভোগান্তি