হোম > সারা দেশ > বাগেরহাট

শিক্ষকদের ক্লাসে আর শিক্ষার্থীদের স্কুলে মোবাইল নিষিদ্ধ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 

অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টা শেখ মোহাম্মদ ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

সভায় প্রধান অতিথি ইউএনও খাদিজা আক্তার বলেন, মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। দীর্ঘ আলোচনা শেষে সেই সভায় ২২ টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্তের একটি হলো শিক্ষকরা ক্লাসে আর শিক্ষার্থীরা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। আমরা চাই শিক্ষার্থীরা পড়ার টেবিলে ও খেলার মাঠে ফিরে আসুক।

শেখ মোহাম্মদ ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ এস এম সাদাকাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ ভৌমিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মুরাদ।

সমাবেশ ও মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রাজু আহম্মেদ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক কাজী নওশের আলী, অভিভাবক সদস্য মো. কালিমুল্লাহ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, অভিভাবক মো. রাজা মিয়া শেখ, ফারজানা বেগম, শিক্ষার্থী সামিয়া আলম ও মো. রাফিউল।

সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জের নিখোঁজ বৃদ্ধকে ফেরাল ফকিরহাট প্রশাসন

পশুর নদে ভেসে উঠল নিখোঁজ জেলের মরদেহ

চিতলমারীতে বিদ্যালয়ে কুকুরের উৎপাত, আতঙ্কে ৩৫০ শিশুশিক্ষার্থী

বাগেরহাটে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই

বাগেরহাটে শোয়ার ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খালে কিশোরের ভাসমান মরদেহ

সুন্দরবনে দস্যু-কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, উদ্ধার ৫ জেলে