হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে চারটি বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১১

বাগেরহাট প্রতিনিধি

মোল্লাহাটে চারটি বিদেশি পিস্তল-গুলিসহ ১১ জন আটক। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশি পিস্তল-গুলিসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়।

এ সময় গাড়ি থেকে চারটি ৭.৬২ মিলিমিটার চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি জব্দ করা হয়। ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরের মাইক্রোবাসটি ১১ যাত্রী নিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে খুলনার দিকে যাচ্ছিল।

আটক ব্যক্তিরা হলেন কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস, (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)।

পিস্তল-গুলি। ছবি: আজকের পত্রিকা

তাঁদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়, বর্তমানে তাঁরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এসব দুষ্কৃতকারী ঝিনাইদহ থেকে আসছিলেন। তাঁদের কাছে অস্ত্র ও গুলি ছিল। তাঁদের বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব: শফিকুর রহমান

বাগেরহাটের মোংলা: অতিবৃষ্টিতে বাগদার মড়ক, ক্ষতিগ্রস্ত চাষি

শরণখোলায় এক সপ্তাহে ১০ মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটে নিহত একই পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

বাগেরহাটে ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

শিক্ষকদের ক্লাসে আর শিক্ষার্থীদের স্কুলে মোবাইল নিষিদ্ধ

বাগেরহাটে চোরাই ইজিবাইকসহ গ্রেপ্তার ৪

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মাছ শিকার, শুঁটকি-জাল-নৌকা জব্দ

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত