হোম > সারা দেশ > বাগেরহাট

র‍্যাবের অভিযানে সুন্দরবনের ৮ বনদস্যু আটক

খুলনা প্রতিনিধি

খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুরসহ আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। শনিবার রাতে র‍্যাব-৬ সদস্যদের এই অভিযানের সময় দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র‍্যাব-৬-এর উপকমান্ডার লে. কমান্ডার নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

লে. কমান্ডার নাজিউর রহমার বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পার্শ্ববর্তী দাকোপ এলাকায় অভিযানে নামে র‍্যাব। এ সময় দাকোপ থেকে আসাবুরের দুই সহযোগী ইস্রাফিল সানা (২২) ও শাহীন আলমকে (২৪) আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতরখালী এলাকার একটি ঘের থেকে মাটি খুঁড়ে বের করা হয় একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটারগান, একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড পিস্তলের ও আট রাউন্ড বন্দুকের গুলি। 

এই র‍্যাব কর্মকর্তা আরও জানান, এরপর খুলনার দাকোপ ও বাগেরহাট জেলার মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বাহিনীর প্রধান আসাবুরসহ ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

শরণখোলায় বাড়ছে সাপের আনাগোনা, এক সপ্তাহে উদ্ধার ৫

গোপালগঞ্জের মানুষ বাগেরহাট শাসন করেছে, কিন্তু কিছুই দিয়ে যায়নি: ডেপুটি স্পিকার

বাগেরহাটে ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পাশেই পাওয়া গেছে চিরকুট

বাগেরহাট চেম্বার অব কমার্সের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ

সুন্দরবন: বনদস্যুদের দৌরাত্ম্যে মধু আহরণে ধস

বাগেরহাটে আদালত ভবনের ছাদ ধসে আহত ৫

নদে ওয়াসার পাইপ বন্ধ নৌযান চলাচল

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

ধানখেতে জালে আটকা পড়ল ১০ ফুট অজগর