হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাট ও শরণখোলায় হরতাল-অবরোধ চলছে

শরণখোলা সংবাদদাতা

ফকিরহাটে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কাটাখালী চত্বর এলাকায় তোলা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজ সোমবার ফকিরহাট ও শরণখোলায় সর্বাত্মক হরতাল ও অবরোধ চলছে। উপজেলা দুটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করছেন।

আজ সকালে হরতাল সমর্থনকারীরা ফকিরহাট উপজেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। সকাল থেকে ফকিরহাটে বিশ্বরোড় মোড়, কাটাখালী চত্বরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে গ্রামীণ এলাকাগুলোয় কিছুসংখ্যক ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যান চলাচল করছে। হরতালের কারণে উপজেলার সব দোকানপাটও বন্ধ রয়েছে। কিছু ফার্মেসির দোকান খোলা রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শরণখোলায় দোকাপাট বন্ধ রয়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। রায়েন্দা বাজার শেরেবাংলা রোডে তোলা। ছবি: আজকের পত্রিকা

শরণখোলায় হরতালের সমর্থনে উপজেলা সদর রায়েন্দা বাজারের দোকানপাট ও স্কুল-কলেজ বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহন চলছে না। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

শ্রদ্ধা-ভালোবাসায় কবি রুদ্রকে স্মরণ

ধর্ষণচেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাটে সমাবেশে যাওয়ার পথে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

বাগেরহাটে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ