হোম > সারা দেশ > বাগেরহাট

পশুর নদে ভেসে উঠল নিখোঁজ জেলের মরদেহ

বাগেরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

সুন্দরবনের দুবলার চরে শুঁটকি আহরণে যাওয়ার পথে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া জেলে মেহেদী হাসানের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে মোংলা উপজেলার কাইনমারি গ্রামসংলগ্ন পশুর নদ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মেহেদী হাসান বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারসংলগ্ন গোবিন্দপুর এলাকার মো. শফিউল শেখের ছেলে। মাছ আহরণের জন্য এক মহাজনের সঙ্গে দুবলার চরের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোরে মোংলার সিন্দুরতলা খাল এলাকায় ২০ থেকে ২৫টি মাছ ধরার ট্রলারের একটি বহর নোঙর করে ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে ট্রলারগুলো যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় মেহেদী একটি ট্রলার থেকে উঠে পাশে দাঁড়ান। এ সময় পা পিছলে তিনি পশুর নদে পড়ে তলিয়ে যান।

সঙ্গে থাকা জেলেরা তাৎক্ষণিকভাবে নদীতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দিনভর উদ্ধার অভিযান চালায় তারা। তবে সন্ধান না মেলায় ওই দিন রাতে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।

চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, ‘স্থানীয়রা পশুর নদ থেকে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

চিতলমারীতে বিদ্যালয়ে কুকুরের উৎপাত, আতঙ্কে ৩৫০ শিশুশিক্ষার্থী

বাগেরহাটে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই

বাগেরহাটে শোয়ার ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খালে কিশোরের ভাসমান মরদেহ

সুন্দরবনে দস্যু-কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, উদ্ধার ৫ জেলে

লোকালয়ে আবারও বাঘের আনাগোনা, আতঙ্কে ৫ গ্রামের মানুষ

মোংলায় পশুর চ্যানেলে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি

সুন্দরবনে তেলবাহী জাহাজের ধাক্কায় ১,২৫০ টন কয়লাবোঝাই কার্গোডুবি

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবি জেলে ও ব্যবসায়ীদের

মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি