হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গেলেন পর্যটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

পর্যটকবাহী লঞ্চ। ছবি: সংগৃহীত

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসল করতে নেমে রিয়াজ ঢালী নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল শুঁটকি পল্লিসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রিয়াজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

নিখোঁজের খবর পেয়ে কোস্ট গার্ড, বন বিভাগ ও স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে গভীর রাত পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে ‘ইকোট্যুরিজম’ নামের একটি পর্যটকবাহী লঞ্চ ২০ থেকে ২২ জন পর্যটক নিয়ে হিরণ পয়েন্ট ও নীলকমল এলাকা ঘুরে আলোরকোলে পৌঁছায়। পরে লঞ্চ থেকে ট্রলারে করে পর্যটকেরা আলোরকোল চরে যান। এ সময় তিনজন পর্যটক সৈকতে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে প্রবল ঢেউ ও স্রোতে রিয়াজ ভেসে গিয়ে নিখোঁজ হন।

ঘটনাটি টের পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। পরে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. জাকির শেখ জানান, নীলকমল এলাকা থেকে আসা পর্যটকবাহী লঞ্চটি আলোরকোলের কাছাকাছি সাগরে নোঙর করে। পরে পর্যটকেরা ট্রলারে করে চরে আসেন। তাঁদের মধ্যে তিনজন গোসল করতে নেমে সাঁতার কাটার সময় একজন প্রবল ঢেউয়ের তোড়ে সাগরে তলিয়ে যান। খবর পেয়ে জেলেরা উদ্ধার তৎপরতা চালালেও তাঁকে পাওয়া যায়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, পর্যটক নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁকে উদ্ধারে অভিযান চলছে। তবে সাগরের উত্তাল ঢেউ ও রাতের অন্ধকারের কারণে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে।

এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাছানুর রহমান জানান, গতকাল শুক্রবার সকালে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে দুটি পর্যটকবাহী লঞ্চ দুবলার চরে যায়। লঞ্চ দুটিতে মোট ৩০ জন পর্যটক ছিলেন। তাঁদের একজন সাগরে নিখোঁজ হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে নিখোঁজ পর্যটক কোন লঞ্চের যাত্রী, তা নিশ্চিত হওয়া যায়নি। কোস্ট গার্ড ও বন বিভাগ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জের নিখোঁজ বৃদ্ধকে ফেরাল ফকিরহাট প্রশাসন

পশুর নদে ভেসে উঠল নিখোঁজ জেলের মরদেহ

চিতলমারীতে বিদ্যালয়ে কুকুরের উৎপাত, আতঙ্কে ৩৫০ শিশুশিক্ষার্থী

বাগেরহাটে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই

বাগেরহাটে শোয়ার ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খালে কিশোরের ভাসমান মরদেহ

সুন্দরবনে দস্যু-কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, উদ্ধার ৫ জেলে