হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধি

কয়েক দিন ধরে সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান যশোর সদর উপজেলার বদর উদ্দিনের ছেলে। তিনি কয়েক দিন ধরে ওই সেপটিক ট্যাংক নির্মাণে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় টানা বৃষ্টির কারণে চারপাশের মাটির চাপে ট্যাংকের দেয়াল ধসে পড়ে। এতে আতিয়ার রহমান চাপা পড়েন। পরে তাঁকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হবে।

সুন্দরবনে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গেলেন পর্যটক

খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জের নিখোঁজ বৃদ্ধকে ফেরাল ফকিরহাট প্রশাসন

পশুর নদে ভেসে উঠল নিখোঁজ জেলের মরদেহ

চিতলমারীতে বিদ্যালয়ে কুকুরের উৎপাত, আতঙ্কে ৩৫০ শিশুশিক্ষার্থী

বাগেরহাটে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই

বাগেরহাটে শোয়ার ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খালে কিশোরের ভাসমান মরদেহ