হোম > সারা দেশ > বাগেরহাট

সাগরে মাছের সংকট, বিপাকে শুঁটকিপল্লির জেলেরা

বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি  

দুবলার আলোরকোলে মাছ শূন্য জেলেদের মাছ শুকানো খোলা ও মাচা। ছবি: আজকের পত্রিকা

সাগরে মাছ না পাওয়ায় বিপাকে পড়েছেন দুবলারচরের শুঁটকিপল্লির জেলেরা। গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে তেমন মাছ পাচ্ছেন না। এদিকে মাছের সংকটে মহাজনেরাও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। জেলেদের ধারণা, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজালের’ কারণে এই পরিস্থিতি হতে পারে।

দুবলারচরের আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোহতাসিম ফরাজী বলেন, গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে মাছ পাওয়া যাচ্ছে না। মাছ না পেয়ে জেলেরা ক্ষতির মুখে পড়েছেন। তিন-চার ঘণ্টা ট্রলার চালিয়ে সাগরের গভীরে গিয়েও জাল ফেলে মাছ পাওয়া যায় না। এমন অবস্থা ট্রলারের তেল খরচের টাকাও উঠছে না। গত ২৫-৩০ বছরের মধ্যে দুবলার শুঁটকিপল্লির জেলেরা এমন সংকটে পড়েননি।

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের কারণে এ ধরনের পরিস্থিতি হতে পারে বলে জানান, শরণখোলার আর এক জেলে রফিজ ফকির।

সাগরের আরেক জেলে পিরোজপুর জেলার মঠবড়িয়ার মোতাহার ফরাজি বলেন, সাগরের যে অবস্থা, এতে এবার তাঁদের লোকসানে পড়তে হবে। মহাজনের দেনা মাথায় নিয়ে বাড়ি ফিরতে হবে।

শেলারচরের জেলে মো. সোলায়মান বলেন, ‘৪০-৫০ বছর ধরে সাগরে মাছ ধরি, কিন্তু এবারের মতো মাছের সংকট দেখিনি।’

জেলেপল্লি দুবলারচরের সহকর্মকর্তা আসাদুজ্জামান (ফরেস্টার) জানান, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান। মাছের সংকটে রাজস্ব কম হবে বলে ধারণা করা হচ্ছে।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গত গোণে (মাছ ধরার সময়) দুবলার জেলেরা সাগরে কোনো মাছ পাননি। ফলে জেলে ও মহাজনেরা বিপুল অঙ্কের আর্থিক সংকটে পরবেন বলে ধারণা করা যাচ্ছে।

খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জের নিখোঁজ বৃদ্ধকে ফেরাল ফকিরহাট প্রশাসন

পশুর নদে ভেসে উঠল নিখোঁজ জেলের মরদেহ

চিতলমারীতে বিদ্যালয়ে কুকুরের উৎপাত, আতঙ্কে ৩৫০ শিশুশিক্ষার্থী

বাগেরহাটে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই

বাগেরহাটে শোয়ার ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খালে কিশোরের ভাসমান মরদেহ

সুন্দরবনে দস্যু-কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, উদ্ধার ৫ জেলে