হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসির অভিযানে সায়েদাবাদে অবৈধ ৫০টি বাস কাউন্টার সিলগালা

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় আজ ডিএসসিসির উচ্ছেদ অভিযানে অবৈধ ৫০টি বাস কাউন্টার সিলগালা করা হয়। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল এলাকার সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

অভিযানে সায়েদাবাদ জনপথ রাস্তার হুজুরের বাড়ির সামনের সড়ক থেকে সায়েদাবাদ জনপদ মোড় পর্যন্ত অবৈধ প্রায় ৫০টি বাস কাউন্টার উচ্ছেদ ও সিলগালা করা হয়।

‎আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আসলামের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগ ও ওয়ারী বিভাগের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

‎এ সময় স্টারলাইন, হিমাচল, শ্যামলী, সাকুরা, লাবিবা, শান্তি, ইকোনো, সারা এক্সপ্রেস, ইউনিক লাক্সারি, দোলা, গোল্ডেন পরিবহনসহ ৫০টি বাস কাউন্টার সিলগালা করা হয়।

‎অভিযানে ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, দীর্ঘদিন ধরে সায়েদাবাদ এলাকায় অবৈধ বাস কাউন্টার স্থাপনের ফলে তীব্র যানজট ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ কাউন্টারসমূহ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি মো. আজাদ রহমান, এডিসি মো. আবু তাহের ইসলাম, টিআই মো. রবিউল ইসলাম ও সুকুমার বর্মণ। ‎অভিযানকালে সংশ্লিষ্টদের ভবিষ্যতে রাস্তা বা ফুটপাত দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

‎এর আগে গতকাল বুধবার সায়েদাবাদ এলাকার গোলাপবাগ মোড় থেকে হুজুরের বাড়ি পর্যন্ত ১৮টি বাস কাউন্টার উচ্ছেদ ও সিলগালা করা হয়।

‎গত ১০ মার্চ ডিএসসিসির উদ্যোগে ডিএমপি, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি এবং পরিবহন শ্রমিক কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৮ এপ্রিল বুধবার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ‎

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আরেক হত্যা মামলায় রিমান্ডে

সাবেক স্পিকারের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ মা-বাবার

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

কেশবপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের ধানের ক্ষতি

ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ: সাবেক কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

অনলাইন গেমের জন্য টাকা না পেয়ে মাকে মারধর ছেলের, ভিডিও ভাইরাল

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

নির্যাতনে স্ত্রীর আত্মহনন, স্বামী গ্রেপ্তার

বরিশালে সড়কে স্কুলছাত্রী নিহত, প্রতিবাদে সহপাঠীদের অবরোধ