হোম > সারা দেশ

গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

গোপালগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সরকারি জিলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় নয় শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক।

গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এ সময় স্লোগান দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাড়লে ভিডিওটি ভাইরাল হয়।

ঘটনার পরদিন ৭ অক্টোবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে তদন্ত কমিটি গতকাল বুধবার প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে নয় শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. জিয়াউল হক বলেন, ‘গত ৬ অক্টোবর বিদ্যালয়ের ভেতরে কিছু শিক্ষার্থী নিষিদ্ধ রাজনৈতিক স্লোগান দেয়। ঘটনার সময় আমি নামাজে ছিলাম। পরে নামাজ শেষে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে আমাকে মিছিলের বিষয়ে জানানো হয়। অন্য শিক্ষকদের কাছ থেকে শুনে আমি বিষয়টি নিশ্চিত হই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শান্ত গাজীপুর, রাজপথ ছেড়ে শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা

নিখোঁজ কিশোরীর লাশ মিলল ডোবায়, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসকসংকট, কর্মচারীদের দিয়েই চলছে পশুর চিকিৎসা

আ.লীগের সাবেক নেতার আস্থাভাজনদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি

শেরপুরে ইয়াবাসহ ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে আটক

জামিন নিতে এসে আদালত চত্বরে ক্ষিপ্ত পরীমণি, নিরাপত্তারক্ষীদের বিশৃঙ্খলা

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

উত্তরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে দীপ

মাদকাসক্ত ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার, স্ত্রী-পুত্রবধূ হেফাজতে