হোম > সারা দেশ > বগুড়া

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির নিরঙ্কুশ জয়ে উচ্ছ্বসিত বগুড়াবাসী

গনেশ দাস, বগুড়া 

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই শতাধিক আসনে জয়ে উচ্ছ্বসিত বগুড়াবাসী। ফলাফল ঘোষণার পর থেকেই বগুড়াজুড়ে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে নতুন ভোটারদের মধ্যে উচ্ছ্বাস যেন উপচে পড়ছে। তাঁদের অনেকেই মনে করছেন, দলটির চেয়ারম্যান তারেক রহমান শুধু দলীয় প্রধান নন, প্রধানমন্ত্রীও হতে যাচ্ছেন। তাঁদের আশা, এই সরকারের আমলে উন্নয়নে বাড়তি নজর পাবে বগুড়া।

বগুড়ায় সবচেয়ে বেশি উচ্ছ্বসিত দেখা গেছে নতুন ভোটারদের। যাঁরা প্রথমবার ভোট দিয়েছেন বা ভোটার হয়েছেন এমন তরুণেরা বলছেন, এতে বগুড়ার অবকাঠামো উন্নয়নের গতি আরও বাড়বে।

বগুড়া শহরের সাতমাথা এলাকায় কথা হয় কলেজছাত্র সকিব হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা যারা নতুন ভোটার, তাদের কাছে এটা অনেক বড় অনুপ্রেরণা। বগুড়ার একজন কৃতি সন্তান দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা ভাবতেই ভালো লাগছে।’

একই কথা বলেন আরেক নতুন ভোটার সাদিয়া জামান রশনী। তাঁর মতে, ‘আমরা চাই নতুন নেতৃত্বে দেশ এগিয়ে যাক। বগুড়ার ছেলে প্রধানমন্ত্রী হলে আমাদের এলাকাও গুরুত্ব পাবে।’

বাড়ছে প্রত্যাশা: তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বগুড়ার মানুষের প্রত্যাশাও বাড়বে বহুগুণ। জেলার যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিল্পাঞ্চল গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষি খাতে আধুনিকায়নের দাবি উঠেছে সাধারণ মানুষের মুখে মুখে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বগুড়ায় শিল্প বিনিয়োগ বাড়লে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে কৃষিপ্রধান এই জেলায় আধুনিক সংরক্ষণব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নের দাবিও উঠেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক জোবায়ের আহম্মেদ বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বগুড়া জাতীয় পর্যায়ে আরও বেশি গুরুত্ব পাবে।

চট্টগ্রাম-১৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ অলি আহমদের

বরিশাল বিভাগ: পাঁচ কারণে বিএনপির বড় জয়

রাজশাহী বিভাগে বিএনপি: অহংকারে পরাজয় ১১ প্রার্থীর

ওবায়দুর-ইউসুফের ধানের শীষের শূন্য প্রান্তরে দুই কন্যার জাগরণ

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ

চৌদ্দগ্রামে কেন্দ্র দখল করে দাঁড়িপাল্লায় সিল মারার অভিযোগ, ফলাফল প্রত্যাখ্যান

ফরিদপুরে ভোটের তর্কের জেরে হামলা ও বাড়িঘরে ভাঙচুর, আহত ১১

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত