হোম > সারা দেশ

চাঁদপুরে এক দিনে আওয়ামী লীগের ৩৮ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৪৪

চাঁদপুর প্রতিনিধি

পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও চার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব থানার পুলিশ এ কার্যক্রমে অংশ নেয়।

আজ রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে চাঁদপুর সদর মডেল থানা থেকে ১২ জন, ফরিদগঞ্জ থানা থেকে ৮ জন, মতলব দক্ষিণ থানা থেকে ২ জন, মতলব উত্তর থানা থেকে ৪ জন, হাজীগঞ্জ থানা থেকে ৪ জন, শাহরাস্তি থানা থেকে ২ জন এবং কচুয়া থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মাদকবিরোধী অভিযানে হাইমচর থানা থেকে একজন, ফরিদগঞ্জ থানা থেকে ২ জন, মতলব উত্তর থানা থেকে একজন এবং শাহরাস্তি থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হাইমচর ও ফরিদগঞ্জ থানা-পুলিশ ২ পিস করে মোট ৪ পিস ইয়াবা উদ্ধার করে। এ ছাড়া মতলব উত্তর ও শাহরাস্তি থানা-পুলিশ যথাক্রমে ২০ ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা থেকে ৩ জন, হাইমচর থানা থেকে ৪ জন, ফরিদগঞ্জ থানা থেকে ৫ জন, মতলব দক্ষিণ থানা থেকে ৪ জন, হাজীগঞ্জ থানা থেকে ৪ জন এবং কচুয়া থানা থেকে ৫ জনসহ মোট ২৫ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের মধ্যে ২৪ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাদিয়া নূর আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার

সাভার-ধামরাইয়ে তিন রাতে চার বাসে আগুন

ভারত থেকে আমদানি করা ১৮ রেলকোচের ট্রায়াল রান শুরু, পঞ্চগরের পথে যাত্রা

চাঁদপুরে ছিনতাইয়ের ৫ দিন পর ‘গরু জাহিদের’ তথ্যে পন্টুনের সুড়ঙ্গে মিলল ১৮ ভরি স্বর্ণালংকার

১০ টাকার প্রকল্পে ৫-৮ টাকা চুরির সংস্কৃতি বন্ধ করতে হবে: এমপি সিরাজ

ব্যানারে নেই জিয়ার ছবি, ডিসিকে অপসারণের আলটিমেটাম ছাত্রদলের

গুরুদাসপুরে ১১ ইটভাটার ৯টিই অবৈধ, দূষণে বিপর্যস্ত পরিবেশ

পরীমণির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিল্পী সমিতিকে আইনি নোটিশ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২২, মামলা ৪০