হোম > আড্ডা

ঝুমুর নাচ

সম্পাদকীয়

বাংলা ভাষাভাষী অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য ঝুমুর নাচ। নাচটি বিশেষভাবে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়খন্ড, ওডিশা, আসাম অঞ্চলের চা-জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বাংলাদেশের কিছু সীমান্তবর্তী এলাকায়ও ঝুমুর নাচের প্রভাব দেখা যায়। নৃত্যশিল্পীরা দলবদ্ধভাবে একে অপরের হাত ধরে বা কোমরে হাত দিয়ে বৃত্তাকারে কিংবা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নাচেন। গানের তালে তালে পা ফেলে এবং শরীর দুলিয়ে নাচা হয় ঝুমুর নাচ। এই নাচের মূল প্রাণ হলো এর ছন্দ। শিল্পীদের পায়ের ঘুঙুর বা ঝুমুরের মধুর ঝংকারে সৃষ্টি হয় সেই ছন্দের। এ ছাড়া বাদ্যযন্ত্র হিসেবে থাকে মাদল, ঢোল, ধামসা, তাল, বাঁশি, করতাল ইত্যাদি। এই নাচের সঙ্গে যে ঝুমুর গান পরিবেশিত হয়, সেগুলোতে মূলত দেব-দেবীর বন্দনা করা হয়। রাধা-কৃষ্ণের প্রেমলীলা, প্রকৃতি, দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ এবং চাষাবাদের গল্পও ফুটে ওঠে নাচে-গানে। কখনোবা প্রেম নিবেদন করে কিংবা বৃষ্টি কামনায়, ফসল কাটার মৌসুমে, বিয়ের আয়োজনে, মেলা কিংবা যেকোনো উৎসবে এই নৃত্য পরিবেশিত হয়।

ছবি: সংগৃহীত

পদ্মা ব্যারাজ প্রকল্প

গরবা

নারী

গাজীর নাচ

উপন্যাস ও সাংবাদিকতা

তেল-গ্যাস অনুসন্ধান কেন জরুরি

উপেক্ষিত পাটশিল্প ও শ্রমিক

তাম্বুন গুহাচিত্র

মুক্তিযুদ্ধের স্মৃতি

আদর্শের দ্বন্দ্ব