হোম > নারী

এক বছরে নারী ব্যাংকার কমেছে ২ হাজার ৫৮৮ জন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের ব্যাংক খাত ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীদের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। ওই বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা কমেছে ২ হাজার ৫৮৮ জন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের ব্যাংক ও নন-ব্যাংকগুলোতে ২০২৫ সালের ডিসেম্বর শেষে নারী-পুরুষ মিলিয়ে কর্মরত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৪৮৭। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮২ হাজার ৪০৭ জন এবং নারী কর্মী ৩৬ হাজার ৮০ জন। সেই হিসাবে ব্যাংক ও আর্থিক খাতের মোট কর্মীর সাড়ে ১৬ শতাংশ নারী আর সাড়ে ৮৩ শতাংশই পুরুষ। আর ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৯ জন। আর ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬১ জন। সেই হিসাবে এক বছরে ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা কমেছে ২ হাজার ৫৮৮ জন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নারী কর্মী ছিল ১ হাজার ৬৭ জন। আর ২০২৫ সালের ডিসেম্বর শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নারী কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জন। সেই হিসাবে এক বছরে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নারী কর্মীর সংখ্যা কমেছে ৪৮ জন।

তথ্যমতে, ব্যাংক ও আর্থিক খাতে যত নারী কর্মী রয়েছেন। তার সিংহভাগই বেসরকারি ব্যাংকে। গত বছর ডিসেম্বর শেষে নারী কর্মীদের মধ্যে ২২ হাজার ৯৮৩ জন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের। আর দ্বিতীয় সর্বোচ্চ ৯ হাজার ১৪৭ নারী কর্মী কর্মরত রয়েছেন রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে। এ ছাড়া গত বছর শেষে বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংকে ১ হাজার ৯৪৭ জন এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকে ৯৮৪ নারী কর্মী কর্মরত ছিলেন। শতাংশের বিবেচনায় গত বছর শেষে সবচেয়ে বেশি নারী কর্মী কর্মরত ছিলেন বিদেশি বাণিজ্যিক ব্যাংকে। এ খাতে ব্যাংকের মোট ৩ হাজার ৯৩১ কর্মীর মধ্যে ৯৮৪ জনই ছিলেন নারী, শতাংশের হিসাবে যা ২৫ শতাংশের বেশি। সংখ্যার হিসাবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে নারী কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও শতাংশের হিসাবে এ খাতের ব্যাংকে নারীর অংশগ্রহণ কম। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মোট কর্মীর মধ্যে ১৬ শতাংশ নারী।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকে নারী কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি কর্মী ব্যাংকের প্রারম্ভিক পর্যায়ে কর্মরত, এই হার ১৭ শতাংশের বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ১৯ শতাংশ নারী কর্মী কর্মরত মধ্যবর্তী পর্যায়ে। এ ছাড়া ব্যাংক খাতে কর্মরত নারীদের মধ্যে উচ্চপর্যায়ে বা নীতিনির্ধারণী পর্যায়ে নারী কর্মীর হার সবচেয়ে কম ১০ দশমিক ৩৫ শতাংশ।

যে ১০টি বিষয়ে নারীর লজ্জিত হওয়ার কিছু নেই

আদালতের বাইরে কাঠামোগত বাধা দূর না করলে নারীর ন্যায়বিচার নিশ্চিত হবে না

রুদ্ধশ্বাস এক রহস্যের নাম ক্যাথরিন পেরেজ শকদাম

জয়িতা টাওয়ারে চলছে সাত দিনব্যাপী জয়িতা ঈদ মেলা

নারীর ক্ষমতায়নে বিএনপি সব সময় কাজ করেছে: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবসে ইউনিকো হসপিটালে ‘SHE’ ক্যানসার স্ক্রিনিং প্যাকেজ চালু

এক বছরে সহিংসতা-যৌন হয়রানির শিকার ৩২ হাজার নারীকে সেবা দিয়েছে ৯৯৯

‘দুটি পুরস্কারই আমার কাছে অনেক সম্মানের ব্যাপার’

অকালমৃত্যুর মুখে বাংলাদেশের নারীরা? জেনে নিন ২০২৬ সালের বাস্তব চিত্র

অদম্য চার নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা