হোম > নারী

এক বছরে সহিংসতা-যৌন হয়রানির শিকার ৩২ হাজার নারীকে সেবা দিয়েছে ৯৯৯

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের সংখ্যা বাড়ছে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে এ ধরনের ঘটনায় ২৬ হাজার ৭৯৮ জন কলারকে জরুরি সেবা দেওয়া হলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৮৬ জনে।

আজ রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের প্রধান ডিআইজি মহিউল ইসলাম এ তথ্য জানান।

মহিউল ইসলাম জানান, আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদ্‌যাপনের প্রাক্কালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির কলসমূহ দ্রুততম সময়ের মধ্যে সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা, ২০২০’-এ জরুরি সেবার কার্যপরিধিভুক্ত বিষয় হিসেবে ‘নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা, হয়রানি, সম্মানহানি ও ইভটিজিং’ অন্তর্ভুক্ত রয়েছে।

মহিউল ইসলাম জানান, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার কলসমূহ ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিয়ে থাকে। এ ধরনের ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা-পুলিশের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ভুক্তভোগীকে দ্রুততার সঙ্গে জরুরি সেবা দিয়ে থাকে। ৯৯৯-এর ওপর জনগণের আস্থা ও ভরসার কারণে ৯৯৯-এ এ ধরনের সেবাসংক্রান্ত কলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

জনপ্রিয়তা ও ৯৯৯-এর ওপর আস্থার কারণে পারিবারিক নির্যাতন বা যৌন হয়রানির শিকার ভুক্তভোগীরা বর্তমানে আগের চেয়ে বেশি অভিযোগ করছেন বলে প্রতীয়মান হয়। এ-সংক্রান্তে ২০২৩ সালে ২৬ হাজার ৭৯৮ জন কলারকে, ২০২৪ সালে ২৩ হাজার ৩৩ জনকে এবং ২০২৫ সালে ৩২ হাজার ৩৮৬ জন কলারকে ৯৯৯ তাৎক্ষণিকভাবে জরুরি সেবা দিয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৯৯৯ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দ্রুততম সময়ে সেবা দিতে তারা অঙ্গীকারবদ্ধ এবং এসব কল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জয়িতা টাওয়ারে চলছে সাত দিনব্যাপী জয়িতা ঈদ মেলা

নারীর ক্ষমতায়নে বিএনপি সব সময় কাজ করেছে: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবসে ইউনিকো হসপিটালে ‘SHE’ ক্যানসার স্ক্রিনিং প্যাকেজ চালু

অকালমৃত্যুর মুখে বাংলাদেশের নারীরা? জেনে নিন ২০২৬ সালের বাস্তব চিত্র

অদম্য চার নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা

নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন সংস্কার জরুরি: প্রজ্ঞা

নারীর এগিয়ে চলায় পাশে ব্র্যাক ব্যাংক

মাতৃত্ব ও পরিবারের দায়িত্ব পালনের কারণে চাকরি ছাড়েন ৭৫ শতাংশ নারী: ব্র্যাক

এই সংগ্রহ প্রদর্শনের জন্য নয়

আন্তর্জাতিক নারী দিবস প্রতিপাদ্যে ন্যায়বিচার, বাস্তবে কাটছে না আতঙ্কের মেঘ