হোম > প্রযুক্তি

অ্যাপলের বিরুদ্ধে মামলা করছে রাশিয়া

প্রযুক্তি ডেস্ক

মার্কিন টেকজায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে বিশ্বাসহীনতার মামলা করতে যাচ্ছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার অ্যান্টি মনোপোলি রেগুলেটরি সংস্থা এই তথ্য জানায়।

রাশিয়ার দাবি, অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপ কেনার জন্য বিকল্প পেমেন্ট মেথড গ্রাহকদের জানাতে ব্যর্থ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, অভিযোগ প্রমাণিত হলে টেক জায়ান্ট অ্যাপলকে তার রাজস্বের ভিত্তিতে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। কিন্তু এই জরিমানার পরিমাণ কত হতে পারে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি সংস্থাটি। 

এর আগে এই বিষয়ে অ্যাপলকে সতর্কতা জারি করেছিল সংস্থাটি এবং একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ বন্ধে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। 

অ্যাপলের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তারা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতেই ইন্টারনেটভিত্তিক মার্কিন সব টেক প্রতিষ্ঠানের ওপর নজরদারি ও বিধিনিষেধ বাড়িয়েছে রাশিয়া। 

গত মাসে অ্যাপল খোদ যুক্তরাষ্ট্রে এই একই সমস্যার সম্মুখীন হয়েছিল। 

মহাকাশভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এসসিওর সদস্যপদ পেল বিএসসিএল

টিআরএনবির নতুন কমিটি গঠন, সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

মোদির ভিডিও ব্লকের জেরে মেটা কর্মকর্তাদের তলব দিল্লির

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

আরও এক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট

ইতিহাস গড়ে প্রথমবার ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো অ্যাপল

চীনের মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, অভিযোগ নিরাপত্তা ঝুঁকির

মোবাইল সেবা: বিটিআরসির গণশুনানিতে ২৯ হাজার অভিযোগ

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন