হোম > প্রযুক্তি

এক্স প্ল্যাটফর্মে পোস্ট করতে বছরে ১ ডলার ফি লাগবে 

সাধারণ ফিচার ব্যবহারের জন্য বছরে ১ ডলার করে সাবস্ক্রিপশন ফি আরোপের উদ্যোগ নিচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার)। ফি ছাড়া প্ল্যাটফর্মে ঢুকে শুধু পোস্ট ও ভিডিও দেখা এবং অ্যাকাউন্ট ফলো করা যাবে।

কিন্তু টুইট, রিটুইট, লাইক ও রিপ্লাই দিতে ফি দিতে হবে। এই উদ্যোগ প্রথমে পরীক্ষামূলকভাবে নিউজিল্যান্ড ও ফিলিপাইনে চালু করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। 

গত মঙ্গলবার এক ঘোষণায় এক্স জানিয়েছে, নতুন সাবস্ক্রিপশন মডেলটির নাম ‘নট এ বট’ দেওয়া হয়েছে। বট ও স্ক্যামার থেকে প্ল্যাটফর্মকে রক্ষা করাই সাবস্ক্রিপশন মডেলের উদ্দেশ্য। একেক দেশের বিনিময় হারের ওপর ভিত্তি করে এই ফি নির্ধারণ করা হবে। কিছুদিন মডেলটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে।

গত বছর ইলন মাস্ক টুইটার কোম্পানি কেনার পর থেকে বট সমস্যার মুখোমুখি হন। প্ল্যাটফর্মটির ‘বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে’ গত জুলাই মাসে টুইট দেখা সীমিত করে দেন। 

রয়টার্স এক সূত্রের বরাত দিয়ে বলেছে, এই মাসের শুরুতে সিইও লিন্ডা ইয়াক্কারিনো এক্সের ঋণদাতাদের সঙ্গে দেখা করেন। এই সাক্ষাতের সময় তিনি বলেন, কোম্পানিটি ব্যবহারকারীর অ্যাকাউন্টে বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে তিন পর্যায়ের সাবস্ক্রিপশন ফি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে।

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে

এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ

১৫ বছরের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার নয়, আরব আমিরাতের আদেশ জারি

আইফোনসহ অ্যাপলের সব পণ্যের দাম বাড়বে—জানালেন টিম কুক