হোম > প্রযুক্তি

অফলাইনে গুগল ড্রাইভ ব্যবহারের উপায়

প্রযুক্তি ডেস্ক

ডিভাইসে নেট না থাকলেও এখন থেকে ড্রাইভে রাখা পিডিএফ, অফিস ডকুমেন্ট ও ফটো অ্যাকসেস করতে পারবেন গুগল ড্রাইভ ব্যবহারকারীরা। এত দিন অফলাইনে থেকে গুগল ড্রাইভের অ্যাকসেস করা সম্ভব হতো না। এবার সেই সমস্যার সমাধান করেছে গুগল। 

বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য ও ফাইল সেভ করে রাখেন গুগল ড্রাইভে। কারণ কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য কম্পিউটার বা হার্ডডিস্ক বা পেনড্রাইভ ব্যবহার করার প্রয়োজন নেই। যেকোনো ডিভাইস থেকে ড্রাইভের অ্যাকসেস করা সম্ভব হয় বলে তথ্য সেভ করে রাখার জন্য এটাই এখন অনেকের কাছে সবচেয়ে পছন্দের। 

অফলাইনে গুগল ড্রাইভ ব্যবহার করতে হলে গুগল ড্রাইভ ব্যবহারকারী যেসব ফাইল অফলাইনে ব্যবহার করতে ইচ্ছুক, সেই সব ফাইল অফলাইন মোড অন করে রাখতে হবে। গুগল ড্রাইভ অফলাইন মোডের জন্য ম্যাক ও উইন্ডোজের ক্ষেত্রে ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর যে ফাইলগুলোর অফলাইন অ্যাকসেস প্রয়োজন, সেগুলোর ক্ষেত্রে অফলাইন অপশন অন রাখতে হবে। 

ডেস্কটপে নেট কানেকশন না থাকলেও ওই নির্দিষ্ট ফাইলগুলো অফলাইন অ্যাকসেস করতে পারবেন ব্যবহারকারীরা। সব গুগল ব্যবহারকারী এই ফিচারের সুবিধা পাবেন। ফিচারটি আপডেট করা হয়েছে ক্লাউড আইডেন্টিটি প্রিমিয়াম, জি সুইট বেসিকে। পার্সোনাল অ্যাকাউন্টেও এই সুবিধা পাওয়া যাবে। 

যেকোনো ব্যবহারকারীকে ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল। এর চেয়ে অতিরিক্ত প্রয়োজন হলে তা কিনতে হবে ব্যবহারকারীকে। গুগল ড্রাইভ ব্যবহারকারীরা যেকোনো জায়গা ও যেকোনো ডিভাইস থেকে নিজেদের তথ্য অ্যাকসেস করতে পারেন। এখানে গ্রাহকের তথ্য থাকে সুরক্ষিত। গুগল নিজস্ব সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীদের যাবতীয় তথ্য সুরক্ষিত রাখে।  

ফেসবুক, গুগল, টিকটকের ডিজিটাল বিজ্ঞাপন প্রচারে নিতে হবে নিবন্ধন, দিতে হবে কর

অবৈধ ভিওআইপি: অপারেটরদের জরিমানা ‘যথেষ্ট নয়’, ফৌজদারি তদন্তের দাবি

অবৈধ ভিওআইপিতে ৮৬৮২ সিম, চার মোবাইল অপারেটরকে জরিমানা ৮ কোটি ৬৮ লাখ

আবারও অবৈধ ভিওআইপিতে অভিযুক্ত গ্রামীণফোন, ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দেশ ভারতের

সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সীদের পোস্ট ও মন্তব্য নিষিদ্ধ করছে ভিয়েতনাম

অনুমতি ছাড়া বই ব্যবহার: হ্যারি পটারের প্রকাশককে দেড় কোটি ডলার দিচ্ছে অ্যানথ্রোপিক

কোনো হ্যাকার নয়, সাইবার হামলা চালাল বিদ্রোহী এআই মডেল—উলফের সতর্কতা

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স