হোম > প্রযুক্তি

টুইটার কিনতে টেসলার ৮.৬ বিলিয়ন ডলারের শেয়ার বেচলেন মাস্ক

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার বিক্রি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির সাড়ে ৮ বিলিয়ন (সাড়ে ৮০০ কোটি) ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করে দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই বিক্রির মূল লক্ষ্য টুইটার ক্রয়ে অর্থায়ন নিশ্চিত করা। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

গত বৃহস্পতিবার এক টুইটে ইলন মাস্ক বলেছেন, ‘আজকের পর টেসলার আর কোনো শেয়ার বিক্রির পরিকল্পনা নেই।’ তবে এই বিষয়ে টেসলা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক এই সপ্তাহে প্রায় টেসলার প্রায় ৯৬ লাখ শেয়ার বিক্রি করেছেন। যা তাঁর শেয়ারের ৫ দশমিক ৬ শতাংশের সমান। 

এর আগে, গত সোমবার মাস্ক ৪৪ বিলিয়ন ডলার নগদ অর্থের বিনিময়ে টুইটার কেনার চুক্তি করেন। টেসলা ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী মাস্ক এর আগে, গত কয়েক দিন ধরেই টুইটারের শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠক করে তাঁর প্রস্তাবের সপক্ষে সমর্থন চাচ্ছিলেন। মাস্ক বলেছিলেন, বাক-স্বাধীনতার রক্ষার জন্য একটি সত্যিকারের প্ল্যাটফর্মে পরিণত হওয়ার জন্য টুইটারকে তাঁর মালিকানায় নেওয়া দরকার। 

গত বৃহস্পতিবার ইলন মাস্ক তাঁর প্রস্তাবের বিশদ পরিকল্পনা ও রূপরেখা উপস্থাপন এবং চুক্তির সুযোগ হাতছাড়া না করার অনুরোধ জানানোর পর টুইটারের অনেক শেয়ারহোল্ডারই কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠানটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। ইলন মাস্ক জোর দিয়ে বলেন, টুইটার কিনে নিতে তিনি যে প্রস্তাব দিয়েছেন তা ‘সেরা ও চূড়ান্ত’। 

মহাকাশভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এসসিওর সদস্যপদ পেল বিএসসিএল

টিআরএনবির নতুন কমিটি গঠন, সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

মোদির ভিডিও ব্লকের জেরে মেটা কর্মকর্তাদের তলব দিল্লির

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

আরও এক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট

ইতিহাস গড়ে প্রথমবার ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো অ্যাপল

চীনের মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, অভিযোগ নিরাপত্তা ঝুঁকির

মোবাইল সেবা: বিটিআরসির গণশুনানিতে ২৯ হাজার অভিযোগ

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন